সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ

নাটোরের সিংড়ায় পূর্বশত্রুতার জেরে গভীর রাতে মাছ চাষের পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি জিয়াদ মন্ডলের প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) ভোররাতে উপজেলার ১ নম্বর শুকাশ ইউনিয়নের বিনাহার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জিয়াদ মন্ডল (৪২) ওই গ্রামের বাসিন্দা। তিনি বাড়ির পাশে প্রায় ১২ শতাংশ জায়গার একটি মিনি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন।

জিয়াদ মন্ডলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের মাছগুলো কয়েক দিন পর বিক্রি করার কথা ছিল। তবে শনিবার সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান, বেশ কিছু মাছ মরে পানিতে ভেসে আছে। পরে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করেও অধিকাংশ মাছ মৃত অবস্থায় পাওয়ায় তার ব্যাপক ক্ষতি হয়েছে।

জিয়াদ মন্ডলের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ

আপডেট টাইম : ০৪:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬