সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিএনপির নারী প্রার্থীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা

তাইফুল ইসলাম টিপুর এক নির্বাচনী মতবিনিময় সভায় বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। ছবি : সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার কড়ইতলা এলাকায় তাইফুল ইসলাম টিপুর এক নির্বাচনী মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু রঞ্জিত কুমার সরকার বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেন। মুহূর্তের মধ্যেই ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মতবিনিময় সভা শেষে শনিবার রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন অভিযোগের সত্যতা পেয়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ বিষয়টি নিশ্চিত করে বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহনশীল নির্বাচন নিশ্চিত করতে যেকোনো ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য ও আচরণের বিরুদ্ধে কঠোরভাবে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বিএনপির নারী প্রার্থীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা

আপডেট টাইম : ০৬:২৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬