সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 48

জনতার কণ্ঠ প্রতিবেদক:

রোববার (৩১ আগষ্ট) বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আলাপ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা ৬টায় এনসিপি ও সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বিএনপির সঙ্গে বিকেল ৩টায় বৈঠক হওয়ার কথা থাকলেও পরে পরিবর্তিত সময়সূচির কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গত শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পরে পুলিশ ও সেনাসদস্যদের পিটুনিতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন প্রধান উপদেষ্টা। বিএনপি, জামায়াত ও এনসিপির পর সামনে অন্য দলগুলোকেও বৈঠকে ডাকা হতে পারে বলে শোনা যাচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ২০২৪ সালের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ১১ আগস্ট তিনি প্রথম রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। পরবর্তী সময়গুলোতে যখনই দেশে কোনো সংকট দেখা দিয়েছে তখনই প্রধান উপদেষ্টাকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে দেখা যায়।

গত ২১ জুলাই মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনা এবং সে সময় বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সর্বশেষ গত ২২ জুলাই প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেন। পরের দুই দিনে আরও ২৫টি দল ও জোটের সঙ্গে বৈঠক করেন তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ১২:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫