সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিগ ব্যাশে দাপট চলছেই রিশাদ হোসেনের

সতীর্থদের সাথে রিশাদ। ছবি : সংগৃহীত

বিগ ব্যাশ লিগে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে খেলতে নেমে ধারাবাহিক পারফরম্যান্সে আলাদা করে নজর কাড়ছেন রিশাদ হোসেন। স্পিনারদের জন্য প্রতিকূল অস্ট্রেলিয়ান কন্ডিশনে যেখানে টিকে থাকাই কঠিন, সেখানে ম্যাচের পর ম্যাচ নিয়ন্ত্রিত বোলিং আর গুরুত্বপূর্ণ উইকেট এনে নিজেকে প্রমাণ করছেন এই লেগ স্পিনার।

হোবার্ট হারিকেনসের হয়ে এ মৌসুমে রিশাদের বোলিং পরিসংখ্যানই বলে দিচ্ছে তার ধারাবাহিকতার গল্প—৪ ওভারে ১৮ রান, ৩৩ রান দিয়ে ২ উইকেট, আবার কখনো ২১ রান খরচায় ১ উইকেট, কিংবা ৩৩ রান দিয়ে ৩ উইকেট। উইকেট না পেলেও ইকোনমিতে চেপে ধরছেন ব্যাটসম্যানদের, আর একটু রান দিলে ফিরছেন উইকেট নিয়ে—একজন কার্যকর টি-টোয়েন্টি বোলারের সব বৈশিষ্ট্যই যেন ফুটে উঠছে তার বোলিংয়ে।

রিশাদ আদতে ক্ল্যাসিক্যাল লেগ স্পিনার নন। বড় ফ্লাইট বা ধারালো বাঁকের চেয়ে তার শক্তি বৈচিত্র্যে। গুগলি, স্কিড করা জোরাল ডেলিভারি আর লেংথে সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে তিনি বিভ্রান্ত করছেন ব্যাটসম্যানদের। চলতি বিগ ব্যাশেই সেই উন্নতির স্পষ্ট প্রমাণ মিলছে।

মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে হোবার্টের সাম্প্রতিক ম্যাচটি ছিল রিশাদের পরিণতির আরেকটি উদাহরণ। টস জিতে আগে বোলিংয়ে নেমে হারিকেনস পাওয়ারপ্লেতেই আস্থা রেখেছিল তার ওপর। নতুন বল কিছুটা শক্ত থাকতেই তাকে আক্রমণে আনা হয়—যা দলটির বিশ্বাসেরই প্রতিফলন। সেই আস্থার প্রতিদান দেন রিশাদ, গুরুত্বপূর্ণ সময়ে মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

পরের ওভারগুলোতেও ব্যাটসম্যানদের চাপে রাখেন তিনি। যদিও একটি কঠিন ক্যাচ ফসকে যাওয়ায় আরেকটি উইকেট মিস হয়, তবু পরের বলেই ভুল শোধরান। শেষ পর্যন্ত তার বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট—সংখ্যার চেয়েও ম্যাচে প্রভাব ছিল অনেক বেশি।

এ মৌসুমে হারিকেনসের হয়ে রিশাদ ও ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদ—দুজনেই সমান ম্যাচ খেললেও দায়িত্ব আর প্রভাবের দিক থেকে রিশাদ এগিয়ে। বেশি ওভার বোলিং করেছেন, বেশি উইকেট নিয়েছেন, আর দলের আস্থার জায়গাটাও দখল করে নিয়েছেন ধীরে ধীরে। পাঁচ ম্যাচে ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত বিগ ব্যাশে কোনো স্পিনারেরই এমন সাফল্য নেই।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের মতে, হোবার্টে রিশাদকে নেওয়ার পেছনে রিকি পন্টিংয়ের পরামর্শও ছিল। মাঠের পারফরম্যান্সে সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে চলেছেন বাংলাদেশি এই লেগ স্পিনার।

ব্যাট হাতেও রিশাদ যে টি-টোয়েন্টিতে কার্যকর হতে পারেন, সেটাও জানা আছে। যদিও এ ম্যাচে তার ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি। ম্যাথু ওয়েডের ঝড়ো ইনিংসে হোবার্ট ১২ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।

সব মিলিয়ে, বিগ ব্যাশে রিশাদ হোসেন এখন আর শুধু অংশগ্রহণকারী নন—তিনি হয়ে উঠছেন স্পিনারদের ভিড়ে এক আলাদা পরিচয়। বাংলাদেশের লেগ স্পিন ইতিহাসে বিদেশের মাটিতে এমন ধারাবাহিকতা নিঃসন্দেহে আশাবাদের নতুন বার্তা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিগ ব্যাশে দাপট চলছেই রিশাদ হোসেনের

আপডেট টাইম : ০৭:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫