সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ খাতের আধুনিকায়নে ২ প্রকল্প নিয়ে আজ একনেকের বৈঠক

একনেক সভা। পুরোনো ছবি

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ে দুটি বড় প্রকল্প হাতে নিচ্ছে সরকার। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নতুন উপকেন্দ্র ও বিতরণ লাইন নির্মাণের মাধ্যমে জাতীয় গ্রিডে ২ হাজার ৬৮১ এমভিএ বাড়তি বিদ্যুৎ বিতরণ সক্ষমতা যুক্ত হবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) উদ্যোগে নেওয়া এ দুই প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে প্রায় ৮ হাজার ৯৪৪ কোটি টাকা (৭৩১ মিলিয়ন ডলার) আসবে বিদেশি ঋণ থেকে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) এ ঋণের জোগান দেবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। ওই সভায় প্রকল্প দুটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

একনেকের তথ্য অনুযায়ী, আজকের একনেক সভায় নতুন চারটি ও সংশোধিত ১০টিসহ মোট ১৪টি প্রকল্প অনুমোদনের জন্য উঠছে। বিদ্যুৎ ছাড়াও এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, সংস্কৃতি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও সড়ক পরিবহন বিভাগের একাধিক প্রকল্প রয়েছে। এ ছাড়া, পরিকল্পনামন্ত্রী কর্তৃক এর আগে অনুমোদিত সাতটি প্রকল্পের বিষয়ে সভায় একনেক সদস্যদের অবহিত করা হবে।

প্রকল্পের নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধনে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা, এডিবির ঋণ থেকে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় ২ হাজার ৪৫৫ কোটি টাকা এবং বাপবিবোর নিজস্ব তহবিল থেকে ১ হাজার ১৮৩ কোটি টাকা জোগান দেওয়া হবে।

নথি অনুযায়ী, এ ১৩টি সমিতিতে ২০৩৩ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা বেড়ে ৯ হাজার ৭৬০ এমভিএতে দাঁড়াবে। বর্তমানে চলমান প্রকল্পসহ সক্ষমতা রয়েছে ৬ হাজার ৯৩০ এমভিএ; অর্থাৎ ঘাটতি ২ হাজার ৮৩০ এমভিএ। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৫২টি নতুন উপকেন্দ্র নির্মাণ ও ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে ১ হাজার ২৬৫ এমভিএ এবং তিনটি উপকেন্দ্রে অতিরিক্ত ট্রান্সফরমার বসিয়ে আরও ৩০ এমভিএ—সব মিলিয়ে ১ হাজার ২৯৫ এমভিএ সক্ষমতা বাড়ানো হবে। এ ছাড়া, ৪ হাজার ২০০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ ও সংস্কার করা হবে।

অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা। এতে সরকার দেবে ১ হাজার ২৮২ কোটি টাকা, বাপবিবো নিজস্ব তহবিল থেকে দেবে ১ হাজার ২০৭ কোটি টাকা এবং বাকি ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ দেবে এআইআইবি।

এ অঞ্চলের ১৯টি সমিতিতে ২০৩১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৭ হাজার ৩৭০ এমভিএ। বিপরীতে বর্তমান সক্ষমতা রয়েছে ৫ হাজার ২৯৪ এমভিএ, ফলে ঘাটতি থাকছে ২ হাজার ৭৬ এমভিএ। এ ঘাটতি মেটাতে ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে ১ হাজার ৩৮৬ এমভিএ সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ ও উন্নয়ন, ছয়টি সুইচিং স্টেশন এবং কুমিল্লা ও চট্টগ্রাম জোনে আধুনিক স্ক্যাডা (এসসিএডিএ) ব্যবস্থা স্থাপন করা হবে।

প্রকল্প দুটির মাধ্যমে বিতরণ ব্যবস্থায় আধুনিক ‘ফল্ট লোকেটর’ স্থাপন করা হবে, যা বিদ্যুৎ বিভ্রাটের কারণ দ্রুত শনাক্ত করে সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে। এ ছাড়া, প্রকল্প বাস্তবায়ন শেষে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় সিস্টেম লস ৫ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৫৭ শতাংশে এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ১০ দশমিক ৩৫ শতাংশ থেকে ৮ দশমিক ৪০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ খাতের আধুনিকায়নে ২ প্রকল্প নিয়ে আজ একনেকের বৈঠক

আপডেট টাইম : ১০:১৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬