চলমান বিদ্যুতের সংকটের কারণে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টা থেকে প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় আগামি শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত থাকবে।
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অফিস সুপারিনটেনডেন্ট আশিকুর রহমান বলেন, চলমান বিদ্যুৎ সংকটের কারণে মেডিকেল কলেজ আজ দুপুর ১টায় বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামিকাল বৃহস্পতিবারও বন্ধ থাকবে। তবে শুক্রবার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আহসানুল্লাহ হাবীব বলেন, আজ দুপুর ১টা থেকে শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 

















