সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিবর্তন নাট্য গোষ্ঠির তিনযুগ পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক উৎসব শুরু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 61

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহি নাট্য সংগঠন বিবর্তন নাট্য গোষ্ঠির তিনযুগ পূর্তি উপলক্ষে তিনদিন ব্যাপি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান । বিশিষ্ট কবি ও সাংবাদিক আতিক সিদ্দিকির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, ঢাকা থেকে আগত বিশিষ্ট গণসংগীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক আমিরুন নুজহাত মণিষা, রুপান্তর গণনাট্য দলের সভাপতি আব্দুল মালেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু শ্যামল কুমার সাহা, বায়েজিদ হোসেন, আব্দুর রকিব রুমি প্রমূখ ।

উদ্বোধনী দিনে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র ঢাকার পরিবেশনায় চিনের লু স্যুন এর গল্প অবলম্বণে অমল রায়ের নাট্যরূপে এবং শহীন রহমানের নির্দেশনায় নাটক ‘ক্রীতদাস কথা’ মঞ্চস্থঃ হয়। এর আগে শাহজাদপুরের শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য এবং বর্ণমালা, অক্ষর ও উচ্চারণ আবৃত্তি সংগঠনের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠিত হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বিবর্তন নাট্য গোষ্ঠির তিনযুগ পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক উৎসব শুরু

আপডেট টাইম : ০৫:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫