সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের দাবিতে অনশন করতে গিয়ে মারধরের শিকার এসএসসি পরীক্ষার্থী

ঠাকুরগাঁওয়ের  ভূল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও খাঁনবাড়ী এলাকায় প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে সুমাইয়া নামে এক এসএসসি পরীক্ষার্থী অনশন করছেন বলে জানা গেছে।
রোববার (৯ আগস্ট) দুপুর থেকে তিনি কথিত প্রেমিক সাকিবের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবি জানান। স্থানীয় সূত্র ও সুমাইয়ার বক্তব্য অনুযায়ী, দারাজগাঁও খাঁনবাড়ী এলাকার ধুকরু মোহাম্মদের ছেলে সাকিবের সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে সাকিব তাকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন বলে দাবি করেন সুমাইয়া। এ সময় তারা বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরাফেরাও করেছেন বলে তার অভিযোগ।
সুমাইয়ার দাবি, সম্প্রতি সাকিব হঠাৎ করে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত রোববার দুপুরে সাকিবের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি।
সুমাইয়ার আরও অভিযোগ, সাকিবের বাড়িতে অবস্থান নেওয়ার পর পরিবারের কয়েকজন সদস্য তাকে মারধর করে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। তবে এ অভিযোগের বিষয়ে সাকিব ও তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে সাকিবের পরিবারের পক্ষ থেকে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে ঘটনাস্থলে থাকা সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। একজন এসএসসি পরীক্ষার্থী বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ের দাবিতে অনশন করতে গিয়ে মারধরের শিকার এসএসসি পরীক্ষার্থী

আপডেট টাইম : ১০:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬