সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক Logo চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা Logo বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার

বিয়ের ৭ দিন আগে গাছের ডালে যবুকের ঝুলন্ত মরদেহ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা গ্রামে শান্ত তেলী (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোরে বাড়ির অদূরে একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে নিজ বসতঘর থেকে প্রায় ৩০০ ফুট দূরে একটি ইউক্যালিপটাস গাছের ডালে সুতার দড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শান্ত তেলী উপজেলার ক্ষিরতলা (চন্ডি দুয়ার) গ্রামের সহদেব চন্দ্র তেলীর ছেলে। শনিবার তার বিয়েকে কেন্দ্র করে সামাজিকভাবে দিন-তারিখ নির্ধারণের আলোচনা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মেয়েপক্ষের আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছেলের বাড়িতে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উভয় পক্ষের লোকজন নিজ নিজ বাড়িতে ফিরে যান। আগামী সাত দিনের মধ্যেই মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
স্বজনদের ভাষ্যমতে, রবিবার ভোরে ফজরের আজানের পর শান্ত তেলী ঘর থেকে বাইরে যাওয়ার কথা বলে বের হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে তার স্ত্রী বিষয়টি শ্বশুরকে জানালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে বাড়ির কাছেই একটি ইউক্যালিপটাস গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত তাকে নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন শান্ত তেলী। বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে ঢাকার সাভার এলাকার ফুলবাগানে কাজ করতেন। এক সপ্তাহ আগে তিনি পরিবারসহ গ্রামের বাড়িতে আসেন। শনিবার রাতে উভয় পক্ষের আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়।
ঘটনার পর স্থানীয় ওয়ার্ড সদস্য নিপেন্দ্র নাথ মাহাতো বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মতিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার

বিয়ের ৭ দিন আগে গাছের ডালে যবুকের ঝুলন্ত মরদেহ

আপডেট টাইম : ০২:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬