সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিরল প্রজাতির শকুন উদ্ধার: বন বিভাগে হস্তান্তর

হিমালয় থেকে উড়তে উড়তে সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে এসে অসুস্থ্য হয়ে মাটিতে লুটিয়ে পড়া বিরল প্রজাতির শকুনকে উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের সদস্যরা।

সোমবার (১৫ ডিসেম্বর) উদ্ধার করা শকুনটি সিরাজগঞ্জ বন বিভাগে হস্তান্তর করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর শহরের আমলাপাড়া মহল্লার পাপ্পু সেখের বাড়ি থেকে শকুনটি উদ্ধার করা হয়।

পাপ্পু সেখ বলেন, কয়েকদিন আগে শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে গেলে  চরাঞ্চলের  যুবকেরা সেটিকে আটকের রাখে। এরপর ওই যুবকদের কাছ থেকে পাখিটিকে তিনি নিজ বাড়িতে নিয়ে আসেন। তিনদিন প্রাথমিক চিকিৎসা শেষে  মামুন বিশ্বাসকে খবর দেন। পরবর্তীতে মামুন বিশ্বাস গিয়ে শকুনটি উদ্ধার করে সিরাজগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, গৃধিনী প্রজাতির এই শকুনটির হিমালয় ঘেষে আবাসস্থল। সেখান থেকে উড়তে উড়তে এসে অসুস্থ্য হয়ে যমুনা নদীর চরাঞ্চলে পড়ে যায়। পাপ্পু নামের এক ব্যক্তি সেটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করে। খবর পেয়ে সেটিকে আমাদের হেফাজতে নিয়ে চিকিৎসা শেষে বন বিভাগে হস্তান্তর করেছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বিরল প্রজাতির শকুন উদ্ধার: বন বিভাগে হস্তান্তর

আপডেট টাইম : ০৩:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫