সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিরোধী দল সংসদে সুন্দর কথা বলে, বাইরে গিয়ে একাত্তরের রূপ ধারণ করে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত র‌্যালির শুরুতে বক্তব্য দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা গ্যাস নাই, বিদ্যুৎ নাই বলে লংমার্চ করছেন, এ লং মার্চটা এখন কী হিসেবে জায়েজ। যেদিন আমরা শপথ নিয়েছি, সেইদিন তারা উপস্থিত ছিলেন না। প্রথম দিন থেকে এ ছয় মাস পর্যন্ত এমন কোনো দিন নেই যে, তারা প্রতিবাদ বা আন্দোলন করার মতো হুংকার না দিয়েছেন। তারা সংসদে সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু বের হওয়ার পর চেহারাটা স্বাধীনতার সময়ের, একাত্তরের সময়ের রূপ ধারণ করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত র‌্যালির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘সংসদে আমির সাহেব বলেছেন, “আমি প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে বিচার চাচ্ছি, কেন তার পরিবারকে গালিগালাজ করা হয়েছে।” এটাও বলেছেন, “কোন ইতররা এসমস্ত অপকর্ম করেছে, তাদেরকে গ্রেপ্তারের আবেদন জানাই।” একদিকে পাটওয়ারী সাহেবের বক্তব্য, সে এতদিন তারেক জিয়া, জিয়া পরিবারকে টার্গেট করে বলেছে ও ব্যক্তিগতভাবে আমাদের সবাইকে তুই-তুইতোকারি করে অশ্লীল এবং অশালীন ভাষায় বক্তব্য দিয়ে যাচ্ছে। আমাদের আমির সাহেব অথবা যারা আমির সাহেবের সঙ্গে এখন বিরোধী দলে ঐক্যবদ্ধ হয়েছেন, একটিবারের মতো তাকে কি বারণ করেছিলেন?’

তিনি আরও বলেন, ‘একটা ছেলে এমন কিছু গালিগালাজ করেছে। নাম মুখে নিতে চাই না। আমির সাহেব লং মার্চে বললেন, ভালোই ভালোই ছেড়ে দেন। সংসদে বললেন কী, আর আজকে লং মার্চে বললেন ভালোই ভালোই ছেড়ে দেন। লং মার্চে গিয়ে ছাত্রদল যুবদলের বিরুদ্ধে কথা বলেন।’

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘লং মার্চে স্লোগান দেয়, হৈ হৈ রৈ রৈ (ছাত্রদল-যুবদল) গেলি কই। এটা হলো পাটওয়ারী সাহেবদের বক্তব্য। এটা হলো আমাদের আমির সাহেবের বক্তব্য। আমির সাহেবের নেতৃত্বেই এসমস্ত অশালীন, অশ্লীল বক্তব্যগুলো, রাজনীতিতে যেগুলো যায় না, সমাজে যেগুলো যায় না, বিবেক বর্জিত বক্তব্যগুলো তারা স্ট্যাবলিশ করছে।’

র‌্যালিতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সদর (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দল সংসদে সুন্দর কথা বলে, বাইরে গিয়ে একাত্তরের রূপ ধারণ করে

আপডেট টাইম : ০৮:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬