সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, চেক ও সনদ বিতরণ Logo করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এটা একটা হাদিস’ Logo বেলকুচিতে জমি দখলের অপচেষ্টার অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন Logo রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যালে এন্ড বিএম কলেজের ফলাফল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি Logo তাহসিফ হত্যা মামলা: হত্যার আগে সঙ্গে বারে দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার Logo দিল্লিতে বিরোধীদলের বিক্ষোভ মিছিল, নিরাপত্তা জোরদার Logo ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব
পাবনা

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল ৬ কিশোর-তরুণের

ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের সোনাপাতিল বিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন মালঞ্চির ভাই ভাই মোড় এলাকার শাহাবুলের ছেলে আব্দুল্লাহ (২১), নলমুড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল (২২), গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২), একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০) ও ইবাদুলের ছেলে ইমন (১৪)। তাদের মধ্যে শাওন, মিজান, সাজিদ ও ইমন আত্মীয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটির দিন হওয়ায় জুমার নামাজের পর মালঞ্চির বিভিন্ন এলাকা থেকে কয়েকজন সোনাপাতিল বিলের গোপিনাথপুর অংশে বড়শি দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে তারা বিলের মধ্যে পলিথিনে তৈরি একটি ছাউনিতে আশ্রয় নেন। হঠাৎ সেখানেই বজ্রপাত হয়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন।

বিলের ওই অংশ দুর্গম হওয়ায় বৃষ্টি থামার বেশ কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে আহত তিনজনকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সময় হতাহতরা পলিথিনের একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বজ্রপাত হয়। নিহতরা সবাই কিশোর ও তরুণ। ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একসঙ্গে ছয়জনের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তারা মাছ ধরতে বিলে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতে এই প্রাণহানি ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একসঙ্গে ছয় কিশোর-তরুণের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, চেক ও সনদ বিতরণ

পাবনা

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল ৬ কিশোর-তরুণের

আপডেট টাইম : ১২:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬