সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা পাবেন ক্ষতিগ্রস্ত কৃষকরা: ত্রাণমন্ত্রী

জাকাত ভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। ছবি : সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

‎রোববার (০৩ মে) সকালে লালমনিরহাটের বড়বাড়িতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘জাকাত ভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প’ পরিদর্শনকালে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আকস্মিক বন্যায় ধান তলিয়ে যাওয়ায় কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। সরকার এই দুর্যোগে কৃষকদের পাশে আছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ড প্রদান করা হবে, যার আওতায় তারা আগামী তিন মাস নিয়মিত খাদ্যশস্য ও আর্থিক অনুদান পাবেন।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, সম্প্রতি সংসদে দেশের উত্তরাঞ্চলের জীবন-মরণ সমস্যা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। প্রকল্পের কারিগরি সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই এর মাঠ পর্যায়ের কাজ শুরু হতে পারে।

এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে আত্মকর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়। ২০ জনকে গরু, ২০ জনকে সেলাই মেশিন, ৩৩ জনকে মুদি দোকানের সামগ্রী এবং ২০ জনকে প্যাডেল চালিত ভ্যান প্রদান করা হয়।

উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা। তারা জানান, এই সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথে বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা পাবেন ক্ষতিগ্রস্ত কৃষকরা: ত্রাণমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬