সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিশ্বকাপ অংশগ্রহণে মালদ্বীপ গেল বাংলাদেশ

বাংলাদেশ ক্যারম দল। ছবি : সংগৃহীত

৭ম ক্যারম বিশ্বকাপে অংশ নিতে ১১ সদস্যের বাংলাদেশ জাতীয় দল রোববার (৩০ নভেম্বর) মালদ্বীপের উদ্দেশে দেশ ত্যাগ করেছে। বিশ্বকাপ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত তিন ধাপে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ ক্যারম ফেডারেশন। বাছাইয়ে ১৭ জন পুরুষ ও ৯ জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন। বাছাই শেষে চূড়ান্ত দলে ৪ জন পুরুষ ও ৪ জন নারী জায়গা করে নেয়।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানি সুইজারল্যান্ড, ইতালি, যুক্তরাষ্ট্র, সার্বিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইংল্যান্ড, স্বাগতিক মালদীপহ ২০টিরও অধিক দেশ অংশ নিচ্ছে।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি এ এফ এম এহতেশামুল হক (তুহিন) বিশ্বকাপের সময় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশনের কংগ্রেসে যোগ দিবেন। তিনি বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে আছেন।

মাসব্যপী নিবিড় প্রশিক্ষণ শেষে বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দলের কাছ থেকে ভালো ফলাফলের প্রত্যাশা করেছে ফেডারেশন।

বাংলাদেশ জাতীয় দল : মো. হেমায়েত মোল্লা, হাফিজুর রহমান, আনিছ আহমদ, বাসু দাস, আফসানা নাসরিন, মোছা. ফারজানা বানু শিল্পী, শামসুন নাহার মাকসুদা, আছিয়া সুলতানা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বিশ্বকাপ অংশগ্রহণে মালদ্বীপ গেল বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৫৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫