সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

ইশতিয়াক সাদেক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। বোর্ডের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, আজকের গুরুত্বপূর্ণ বোর্ড সভায় উপস্থিত ছিলেন না সাদেক।

সূত্র জানায়, দেশের ক্রিকেটের পারিপাশ্বিক অবস্থানে সন্তুষ্ট নন সাদেক। বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ডে মতে অমিল থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। বিষয়টি নিয়ে জানতে চাইলে ইশতিয়াক সাদেক কালবেলাকে বলেন, ‘আমি আসলে পদত্যাগ করেছি, কারণ আমার মনে হচ্ছে আমি গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো এত বড় দায়িত্বে থেকেও ঠিক মতো সময় দিতে পারছি না। এটার জন্য আমি নিজের কাছে নিজেই অনুতপ্ত।’

তার জায়গায় পরবর্তীতে যিনি দায়িত্ব নেবেন, তিনি এই বিভাগকে এগিয়ে নেবেন বলেও বিশ্বাস করেন ইশতিয়াক সাদেক। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমার জায়গায় যে আসবে সে যথেষ্ট সময় দিয়ে এই বিভাগকে এগিয়ে নেবে।’

বোর্ডের সঙ্গে কোনো সমস্যা কিংবা কোনো পরিচালকের সঙ্গে সমস্যা হলো কি না প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই না, বোর্ডের কারোর সঙ্গে কোনো সমস্যা নেই, সবার সঙ্গে ভালো সম্পর্ক। আমি নিজের জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

আপডেট টাইম : ০৭:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬