সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বেগমগঞ্জে প্রতিবন্ধী অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি ব্রিজসংলগ্ন একটি ধানখেত থেকে শারীরিক প্রতিবন্ধী কিশোর অটোরিকশাচালক মো. আবদুল আহাদ (১৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি রোববার দুপুরে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবদুল আহাদ চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে আহাদের মায়ের সঙ্গে তার বাবার বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে সে বেগমগঞ্জে মামার বাড়িতে থেকে জীবিকা নির্বাহের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা চালাত। সে জিলানী নামের এক ব্যক্তির গ্যারেজের অটোরিকশা চালাত বলে জানা গেছে।
আহাদের মামা মো. আজাদ জানান, শনিবার দিবাগত রাত প্রায় একটার দিকে অটোরিকশার মালিক আহাদের মাকে ফোন করে জানান, আহাদ রিকশা নিয়ে বের হয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকে অটোরিকশাসহ সে নিখোঁজ ছিল। রোববার দুপুরে স্থানীয় লোকজন ধানখেতে মুখমণ্ডল ও গলায় স্কচটেপ মোড়ানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং মরদেহ ধানখেতে ফেলে যায়।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশাটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বেগমগঞ্জে প্রতিবন্ধী অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬