সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বেগমগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে ইয়াবাসহ সাত আসামি আটক

বেগমগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে ইয়াবাসহ সাত আসামি আটকন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ সাতজন আসামিকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, নোয়াখালী জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারীর তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহামুদুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার গণিপুর এলাকা থেকে মিজানুর রহমান অনিক (৩৩) ও ইসমাঈল হোসেন রাকিব (১৯) নামে দুই মাদককারবারিকে ২৬ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।
এছাড়াও পৃথক অভিযানে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ছালেহ আহাম্মেদ রিয়াদ (৩৮), আব্দুল্লাহ আল মামুন (২৪) ও মো. হানিফ (২৯)-কে আটক করেন পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক। অপরদিকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. তারেক হোসেন সোহেল এবং পুলিশ আইনের ৩৪ ধারায় চিশতী নামে আরও একজনকে আটক করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বেগমগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে ইয়াবাসহ সাত আসামি আটক

আপডেট টাইম : ০৮:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫