সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বেতন-বোনাস না পেয়ে শ্রমিকদের সড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাসেল এপারেলস লিমিটেড নামের এক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (৯ মার্চ) সকালে ভালুকা পৌর সদরের ৯নং ওয়ার্ড কাঠালী এলাকায় অবস্থিত রাসেল এপারেলস লিমিটেড কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ওই কারখানার শ্রমিকরা।

এ সময় সকাল ১০টা ৩৫ মিনিট থেকে প্রায় ১১টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত আছেন। তাদের অভিযোগ, প্রতি মাসের বেতন ১০ তারিখের মধ্যে দেওয়া হলেও ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেওয়া হয়নি। এ ছাড়া অন্যান্য অনেক কারখানায় ঈদ বোনাস ইতোমধ্যে দেওয়া হলেও তাদের বোনাস দেওয়া হয়নি।

শ্রমিকরা আরও জানান, সামনে ঈদ হওয়ায় ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতনের দাবিতে তারা সড়কে নেমে বিক্ষোভ করেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ জানান, ফেব্রুয়ারি মাসের বেতন আগামী দুই-এক দিনের মধ্যে পরিশোধ করা হবে এবং ঈদ বোনাস আগামী ১৫ মার্চের মধ্যে দেওয়া হবে। তবে মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতন ঈদের আগে প্রদান করা হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থলে ভালুকা মডেল থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শ্রমিকদের দাবিদাওয়া বিষয়ে কারখানা কর্তৃপক্ষের আলোচনা করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর এসপি মো. ফরহাদ হোসেন খান জানান, বিভিন্ন দাবিকে কেন্দ্র করে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বেতন-বোনাস না পেয়ে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট টাইম : ০২:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬