সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বেলকুচিতে বেকারি ও ভোজ্যতেল ব্যবসায়ীদের ৮০ হাজার টাকা জরিমানা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 46

সিরাজগঞ্জের বেলকুচিতে বেকারি, ভোজ্যতেল, চিনি ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তামাই ও সমেশপুর বাজার এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, দুপুর ২টা ৩০ মিনিটে বেলকুচি উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে তামাই এলাকার কার্নেল বেকারিতে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বেকারি পণ্যের মোড়কে যথাযথভাবে লেবেল ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কার্নেল বেকারির মালিক মো. এনামুল কবিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে দুপুর ১২টা ৩০ মিনিটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে সমেশপুর বাজারে পৃথক অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ভোজ্যতেল, চিনি ও নিত্যপণ্যের বাজারদর এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ‘জীবন’ ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন ও পাম তেল বিক্রির অভিযোগে মেসার্স আল্লার দান এন্টারপ্রাইজের মালিক মো. ইউনুস আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তাদের হয়রানি না করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বেলকুচিতে বেকারি ও ভোজ্যতেল ব্যবসায়ীদের ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬