সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও দিতে দেখা যায় তাদের।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পরবর্তী সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শেষে ফেরার পথে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনস্থলে নেতাকর্মীদের নিয়ে যান ব্যারিস্টার ফুয়াদ। সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন–ফলক ঘিরে ছবি তোলার সময় বিএনপি ও এবি পার্টির নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মীরা ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে ঘটনাস্থলে থাকা এবি পার্টির বরিশাল মহানগরের সদস্য–সচিব জিএম রাব্বি বলেন, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের শুরু থেকেই বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা বিশৃঙ্খলার পরিকল্পনা করছিল। তারা অনেকটা গায়ে পড়ে এই ঘটনা ঘটিয়েছে। আমাদের দলের অনেক নেতাকর্মী সেখানে ছিলেন। কিন্তু আমরা একটি সুন্দর অনুষ্ঠানের স্বার্থে কোনো ঝামেলা করিনি। আমরা শুধুমাত্র তাদের প্রতিরোধ করেছি।

এদিকে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতিক আলামিন জানান, ব্যারিস্টার ফুয়াদ অনৈতিকভাবে জনসমর্থন আদায়ের জন্য মীরগঞ্জ ব্রিজ নিয়ে মিডিয়ার সামনে মিথ্যাচার করেন। তিনি মিডিয়ার সামনে বলেন, ‘সেতুর ঠিকাদারি কাজে চায়না কোম্পানির কাছে স্থানীয় একটি মহল চাঁদা দাবি করেছে’। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয়রা। তারা চাঁদাবাজদের নাম জানতে চান ব্যারিস্টার ফুয়াদের কাছে। সেটা তিনি বলতে না পারায় স্থানীয়রা ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

আপডেট টাইম : ০৪:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫