সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ব্লেন্ডার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নষ্ট ব্লেন্ডার মেশিন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

‎শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঘুড়িদহে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জ্যোতিষ চন্দ্র বর্মন (৩২) ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া পচাবস্তা গ্রামের সুরেন্দ্র বর্মনের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজ ঘরে নষ্ট ব্লেন্ডার মেশিন মেরামত করার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ লাইনে শর্টসার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

‎স্বজন সূত্রে জানা যায়, মতরপাড়া বটতলা বাজারে তার একটি চায়ের দোকান ছিল। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বাবা-মা দুজনই দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। ফলে তার মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।

‎নিহতের ফুফাতো ভাই সুমন রায় বলেন, নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

‎‎এ ঘটনায় সাঘাটা থানার ওসি মাহাবুব আলম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ব্লেন্ডার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০২:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬