ভবেরচর ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী ও ইউনিয়ন যুবদলের যৌথ প্রচেষ্টায় আচমকা সাঁড়াশি অভিযান পরিচালিত হয়, মাদক ব্যবসায়ির পরিবারকে দেয়া হয় সর্বশেষ সর্তকবার্তা। ভবেরচর ইউনিয়নে স্থানীয় জনগণ ও ভবেরচর ইউনিয়ন যুবদলের যৌথ প্রচেষ্টার আগামীদিনে ব্যাপকভাবে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বাড়িতে বাড়িতে ধারাবাহিক ঝটিকা অভিযান পরিচালিত হবে বলে উপস্থিত বিক্ষুব্ধ জনতা তারা তাদের প্রতিক্রিয়ায় জানায়।
এসময় ভবেরচর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহামেদ শিকদার।
ঘটনার খোঁজ নিয়ে জানা যায়, এলাকাবাসী ও ইউনিয়ন যুবদলের যৌথ প্রতিক্রিয়ায় পরিচালিত মাদক বিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবে ভবেরচর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল মিয়া (৩৫) এর বাড়িতে গজারিয়া উপজেলা যুবদলে সদস্য সচিব নাজির আহমেদ শিকদার এর নেতৃত্বে মাদক বিরোধী এই ঝটিকা অভিযানটি পরিচালিত হয়। এসময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল মিয়া দৌড়ে পালিয়ে যায় ও পরে তার পরিবারকে মাদক ব্যবসা বন্ধ করার আহৃবান করা হয়। অভিযান থেকে ভবিষৎতে মাদক ব্যবসায়ী ও তাদের পরিবারদের সর্বশেষ সর্তকবার্তা প্রদান করে।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 


















