সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভিডিওকলে জকিগঞ্জ হাসপাতালের খবর নিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঈদের ছুটিতে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিওকল, খবর নিলেন জকিগঞ্জ উপজেলা হাসপাতালের আকস্মিকভাবে খোঁজ নিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা হাসপাতালে আকস্মিকভাবে খোঁজ নিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

সোমবার (২৩ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ থেকে ভিডিও কলের মাধ্যমে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম তদারকি করেন। ভিডিও কলে প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে ইনডোরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

হাসপাতালের চারজন চিকিৎসকের মধ্যে একজনকে অনুপস্থিত দেখতে পেয়ে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক খোঁজ নেওয়ার নির্দেশ দেন।
ঈদের ছুটিতে পরিবার-পরিজন ছেড়ে দায়িত্ব পালন করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী। তাদের মনোবল বাড়াতে তিনি বলেন, দুর্গম এলাকায় কর্মরত এসব স্বাস্থ্যকর্মীই মানুষের ভরসা এবং তাদের ত্যাগের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

এ সময় প্রতিমন্ত্রী জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গেও কথা বলেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। তৃণমূল পর্যায়ের মানুষ যাতে সময়মতো ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন তিনি।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ডা. মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করতে একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ভিডিওকলে জকিগঞ্জ হাসপাতালের খবর নিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬