সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভূমিকম্পে নিহত লক্ষ্মীপুরের বাবা-ছেলের দাফন সম্পন্ন

পুরান ঢাকায় বংশালের কসাইটুলীতে ভূমিকম্পে বহুতল ভবনের রেলিং পড়ে নিহত হয়েছেন বাবা আব্দুর রহিম ও তার ছেলে আব্দুল আজিজ রিমন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় নিহত বাবা-ছেলের জানাজার নামাজ তাদের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি বাবা-ছেলেকে দাফন করা হয়। এদিকে পরিবারের দুজনকে হারিয়ে আত্মীয়-স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

পারিবারিক সূত্রে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে আব্দুর রহিম তৃতীয়। তিনি ঢাকার সদরঘাট এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। পরিবার নিয়ে সেখানেই থাকতেন। শুক্রবার সকালে ছেলে আব্দুল আজিজ রিমনকে সঙ্গে নিয়ে মাংস কিনতে যান বংশালের কসাইটুলীতে। ওই সময় হঠাৎ ভূমিকম্পে পাঁচ তলা ভবনের ছাদ থেকে রেলিং ভেঙে তাদের দুইজনের মাথায় পড়ে।

এতে ঘটনাস্থলেই নিহত হন বাবা আব্দুর রহিম এবং হাসপাতাল নেওয়ার পর মারা যায় তার ছেলে আব্দুল আজিজ রিমন। রিমন কুরআনের হাফেজ।

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ঢাকায় ভূমিকম্পে আব্দুর রহিম ও তার ছেলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ভূমিকম্পে নিহত লক্ষ্মীপুরের বাবা-ছেলের দাফন সম্পন্ন

আপডেট টাইম : ১২:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫