সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভেজাল কীটনাশক রাখার দায়ে রায়গঞ্জে ৩০ হাজার টাকা জরিমানা 

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল কীটনাশক মজুদের অভিযোগে একটি কৃষি উপকরণ বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে মজুদ থাকা ৪০ প্যাকেট ভেজাল কীটনাশক জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। একই সঙ্গে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী দোকান মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ) দুপুরে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত মেসার্স আকন্দ বীজ ট্রেডার্সে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা এবং ফসল উৎপাদনে ক্ষতিকর ভেজাল সার ও কীটনাশকের ব্যবহার রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল পণ্য মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ভেজাল কীটনাশক রাখার দায়ে রায়গঞ্জে ৩০ হাজার টাকা জরিমানা 

আপডেট টাইম : ০৪:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬