সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভেজাল সার বিক্রির দায়ে জরিমানা গুণতে হলো অটোচালককে

সিরাজগঞ্জের কাজিপুরে অটোরিকশা চালানোর পাশাপাশি গোপনে ভেজাল সার আমদানি করে বিক্রির দায়ে হেলাল উদ্দিন (২৭) নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার সোনামুখি ইউনিয়নের হরিনাথপুর বাজারে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাজিপুর থানা পুলিশের পক্ষে তল্লাশী পরিচালনা করেন উপ-পরিদর্শক মো: সাইফুল ইসলাম এবং তার সংগীয় ফোর্স। এছাড়াও উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার জনাব সাঈদ।

দণ্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন হারিনাথপুর বাজারপাড়া এলাকার মো. ছোরহাব আলী শেখের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সাংবাদের ভিত্তিতে শুক্রবার সোনামুখি ইউনিয়নের হরিনাথপুর বাজারপাড়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ভেজাল সার বিক্রির দায়ে হেলাল উদ্দিনকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, হেলাল উদ্দিন অটোরিকশা চালানোর পাশাপাশি গোপনীয়ভাবে বগুড়ার ধুনট থেকে ভেজাল সার কিনে দীর্ঘদিন ধরে বাজারে বিক্রি করে আসছিলেন। তার থেকে ভেজাল সার কিনে প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত এবং প্রতারিত হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক কর হয়। এ সময় অটোরিকশা চালক ও ভেজাল সার ব্যবসায়ী হেলাল উদ্দিনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ভেজাল সার বিক্রির দায়ে জরিমানা গুণতে হলো অটোচালককে

আপডেট টাইম : ০৯:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫