সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশুর নাম খালেদা, নবজাতক দেখতে এলেন জেলা প্রশাসক

নির্বাচনের দিনে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দেন এক গৃহবধূ। পরে নবজাতকের নাম রাখা হয় “খালেদা”। এ ঘটনার পর মা ও নবজাতককে দেখতে রায়গঞ্জে যান সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ৮১ নম্বর বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জন্ম নেওয়া মা ও শিশুর খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালেক পাটোয়ারী।
জানা যায়, ভোট দিতে এসে হঠাৎ প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দেন মোছাঃ আম্বিয়া খাতুন। পরে পরিবার ও স্বজনরা নবজাতকের নাম রাখেন “খালেদা”। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে নবজাতকের মাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিশুর জন্ম সনদ, নগদ অর্থ সহায়তা, মা ও শিশুর প্রয়োজনীয় কাপড় এবং একটি শুভেচ্ছা সনদপত্র প্রদান করা হয়।
নবজাতকের মা মোছাঃ আম্বিয়া খাতুন। তাঁর স্বামীর নাম মোঃ শরিফ আলী। তাঁদের বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে, পশ্চিম পাড়া (দর্গাতলা বাজার সংলগ্ন) এলাকায়।
ভোটের দিনের ব্যস্ততার মাঝেও এমন ব্যতিক্রমী ঘটনায় এলাকায় আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটিকে স্মরণীয় একটি ঘটনা হিসেবে দেখছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশুর নাম খালেদা, নবজাতক দেখতে এলেন জেলা প্রশাসক

আপডেট টাইম : ০৮:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬