সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক Logo চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা

ভোটে অনিয়মের অভিযোগ, ৩২ আসনে পুনর্গণনার দাবি ১১ দলের

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২টি আসনের ফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জোটের নেতারা আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনে গিয়ে নির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন এবং প্রমাণসহ লিখিত আবেদন জমা দেন।

বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ কমিশনের কাছে তুলে ধরা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে ভোট কারচুপি, নির্বাচনী এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা, কেন্দ্র থেকে বের করে দেওয়া, জাল ভোট প্রদান, কালো টাকার ব্যবহার এবং বিভিন্ন স্থানে ভয়ভীতি ও সহিংসতার ঘটনা।

তিনি বলেন, ভোটগ্রহণের প্রক্রিয়া আংশিকভাবে সুষ্ঠু হলেও সামগ্রিকভাবে এর সমাপ্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। মাঠপর্যায়ে দায়ের করা অভিযোগের কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি এবং চার শতাধিক হারানো পিস্তল এখনো উদ্ধার হয়নি- এ বিষয়টি কমিশনও স্বীকার করেছে। এসব বিষয় নির্বাচনের ওপর প্রভাব ফেলেছে বলে আমাদের ধারণা।

ড. আযাদ আরও অভিযোগ করেন, কিছু কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যালটে সিল মারার অভিযোগ রয়েছে। পাশাপাশি ভোট গণনার সময় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, রেজাল্ট শিটে কাটা-ছেড়া ও ওভাররাইটিং এবং এজেন্টদের স্বাক্ষর না নেওয়ার ঘটনাও ঘটেছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ঢাকা-৬ আসনের একটি ফলাফল শিট পেন্সিলে লেখা হয়েছে বলে অভিযোগ রয়েছে, যা ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

তিনি জানান, বিশেষ করে ৩২টি আসনে স্বল্প ভোটের ব্যবধানে জোটের প্রার্থীদের পরাজিত দেখানো হয়েছে। এর মধ্যে আল্লামা মামুনুল হক, মিয়া গোলাম পরওয়ার এবং ঢাকা-৮ আসনে নাসীরুদ্দিন পাটওয়ারীর নাম উল্লেখ করেন তিনি। এসব আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে কমিশনে প্রমাণসহ অভিযোগ জমা দেওয়া হয়েছে।

এছাড়া প্রার্থিতা যাচাইবাছাইয়ের সময় ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বধারীদের বৈধতা দেওয়ার বিষয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান তিনি। নির্বাচন শেষে দ্রুত গেজেট প্রকাশ করায় দূরবর্তী এলাকার প্রার্থীদের অভিযোগ দায়েরের সুযোগ সীমিত হয়েছে বলেও অভিযোগ করেন জোটের নেতারা। তবে কমিশন জানিয়েছে, আইনের দরজা সবার জন্য খোলা রয়েছে এবং তারা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হতে পারবেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বহু ত্যাগ ও আত্মদানের বিনিময়ে প্রণীত হয়েছে। জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যাশা করছি। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজনৈতিক সমাধান আসুক।

তিনি আরও জানান, নির্বাচনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ইতোমধ্যে ৫৪টি জেলার সহিংসতার তথ্য সংগ্রহ করে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

এদিকে, সহিংসতার প্রতিবাদে আগামী ১৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে

ভোটে অনিয়মের অভিযোগ, ৩২ আসনে পুনর্গণনার দাবি ১১ দলের

আপডেট টাইম : ০৬:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬