সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠার উদ্যেগ, আনন্দে ভোলাবাসী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 43

সংগৃহীত ছবি

ভোলায় রয়েছে বিপুল পরিমাণ গ্যাসের মজুত। এ গ্যাসকে কাজে লাগিয়ে সার কারখানা ও বাপার গুদাম নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ খবরে আনন্দে ভাসছে ভোলাবাসী।

সার কারখানা ও গুদাম কার্যক্রম এবং শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন শেষে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অহিদুল ইসলাম জানান, ২০২৭ সালের মধ্যেই কারখানার কাজ শেষ হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) একদিনের সংক্ষিপ্ত সফরে ভোলায় আসেন সরকারের তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা—জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।তারা প্রথমে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন। এরপর ভেদুরিয়া এলাকায় সার কারখানা ও বাপার গুদাম স্থাপনের ভেন্যু এবং বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সারা দেশে সারের জন্য ৩৪টি বাপার গুদাম হবে, যার একটি ভোলায়। এ জেলার গ্যাসকে কাজে লাগিয়ে সার কারখানা স্থাপন করা হবে।বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বিসিক শিল্পনগরীর সমস্যাগুলোর সমাধান করে উন্নয়ন করা হবে।

এদিকে দ্বীপজেলা ভোলায় সার কারখানা হবে—এমন খবরে আনন্দে ভাসছে ভোলাবাসী। সরকারি প্রতিষ্ঠান হলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন তারা। আগে যেখানে চাকরির জন্য তাদের ঢাকা-চট্টগ্রামে ছুটতে হতো, এখন নিজ জেলাতেই কর্মসংস্থানের সুযোগ হবে।

উল্লেখ্য, ভোলার তিনটি গ্যাসক্ষেতে মোট ২ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। অচিরেই এ জেলায় আরও কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠার উদ্যেগ, আনন্দে ভোলাবাসী

আপডেট টাইম : ০৬:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫