সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রূপপুর পারমাণবিক কেন্দ্রে জ্বালানি সরবরাহে রাশিয়ার সময়সীমা Logo এসএসসি সনদ সার্ভারে আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন Logo প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার Logo বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি, দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত Logo ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মাসের বিশেষ সহায়তা ঘোষণা Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন মামা-ভাগ্নে: সিরাজগঞ্জ জুড়ে উল্লাস

তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি সরকারের নতুন মন্ত্রীসভায় শপথ নিয়েছেন সিরাজগঞ্জের সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ও তাঁর ভাগনে ডক্টর এম এ মুহিত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় শপথ নেন তারা। সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসন থেকে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিয়োগ করা হয়েছে। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে নির্বাচিত ডক্টর এম এ মুহিত স্বাস্থ্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবাররে সন্তান। তার বাবা আব্দুল্লাহ আল মাহমুদ ছিলেন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শিল্পমন্ত্রী। তার ভগ্নিপতি সাবেক উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী ডা. এম এ মতিন। ভাগ্নে ডক্টর এম এ মুহিত ডা. এম এ মতিনের বড় ছেলে।

এদিকে মামা-ভাগনে মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সিরাজগঞ্জজুড়ে শুরু হয়েছে ব্যাপক উল্লাস। বিএনপির তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও উৎসবের আমেজ দেখা গেছে।

শহরের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমরা সিরাজগঞ্জবাসী গর্বিত। আশা করি তাঁর হাত দিয়ে বিদ্যুৎ সেক্টরে ব্যাপক উন্নয়ন হবে। সেই সঙ্গে সিরাজগঞ্জের উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন। তাঁর ভাগনে ডক্টর এম এ মুহিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে সিরাজগঞ্জকে গর্বিত করেছেন। যমুনাপারের মানুষের চিকিৎসাসেবায় আমুল পরিবর্তণ তার হাত দিয়েই হবে।

শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম মুন্সী বলেন, আমাদের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু মন্ত্রী হওয়ায় দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ আনন্দিত। একই সঙ্গে এম এ মুহিত প্রতিমন্ত্রী হওয়াতে খুশি আরো বেড়ে গেল।

জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্ববায়ক তানভীর শাকিল বলেন, আমরা নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত। একটি জেলায় দুজন মন্ত্রী পেয়েছি। আশা করছি জেলার অনেক উন্নয়ন হবে।

আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম বলেন, ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের দুই সন্তান মন্ত্রীত্ব পেয়েছেন। সিরাজগঞ্জের সকল মানুষই আজ খুশি।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আজ সিরাজগঞ্জবাসীর কাছে অত্যন্ত আনন্দের দিন। মনে রাখার মতো দিন। আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের জেলাতে দুজন মন্ত্রী দিয়েছেন। আজকে সিরাজগঞ্জকে গর্বিত করেছেন তিনি। ইকবাল হাসান মাহমুদ টুকু এর আগেও বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং সিরাজগঞ্জের ব্যাপক উন্নয়ন করেছিলেন। এবার তাঁর সঙ্গে তাঁর আপন ভাগনে ডক্টর মুহিত দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু এর আগে ১৯৮৬, ১৯৮৮ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে চার দলীয় জোট সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০ বছর পর একই আসনে চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনি।

অপরদিকে ড. এ মুহিত তার বাবার আসন সিরাজগঞ্জ-৬ থেকে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

রূপপুর পারমাণবিক কেন্দ্রে জ্বালানি সরবরাহে রাশিয়ার সময়সীমা

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন মামা-ভাগ্নে: সিরাজগঞ্জ জুড়ে উল্লাস

আপডেট টাইম : ০৮:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬