সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক

মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত-বিএনপির সংঘর্ষ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাতে ইসলামী ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) জুম্মার নামাজ শেষে পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদে কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত সমর্থিত বর্তমান সভাপতি বানেছ তালুকদার ও বিএনপি সমর্থিত সভাপতি সাবেক কাউন্সিলর আউলিয়া গ্রুপের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুইপক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রুপু কর জানান, বাড়ইয়া মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির কাউন্সিলর ও জামায়াত সমর্থিত বর্তমান সভাপতির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোন পক্ষেই হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।সাবেক কাউন্সিলর ও বিএনপিপন্থী সাবেক সভাপতি আউলিয়া শেখ বলেন, শিবিরের একটা ছেলে আছে মিঠু নাম। ওরা জোরপূর্বক ৫ আগষ্টের কমিটি গঠন করেছিল। এখন গ্রামে ৬ টা গোষ্ঠী আছে। একটি গ্রুপ দুটি গোষ্ঠী নিয়ে কমিটি করতে চায়। বাকি চার গোষ্ঠী চায় সারাগ্রাম নিয়ে কমিটি গঠন করতে। এটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়।

এ বিষয়ে বর্তমান সভাপতি বানেছের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী

মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত-বিএনপির সংঘর্ষ

আপডেট টাইম : ০৭:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬