সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মহড়ার সময় বাইচের নৌকার সাথে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ, আহত ১০

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 69

দূর্ঘটনা কবলিত হওয়ার আগে মায়ের দোয়া নৌকাটির চিত্র।

প্রতিবেদক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগীতার আগে মহড়া দিতে গিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সাথে সংঘর্ষে নৌকা ডুবে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে। আহতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে সবার অবস্থা আশংকামুক্ত বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, চাকসা দক্ষিনপাড়া মায়ের দোয়া নামে বাইচের নৌকাটি  মহড়া শেষ করে ফেরার পথে দহকুলা ব্রীজের  কাছে পৌঁছলে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সাথে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়। এ সময় বাইচের নৌকায় থাকা ১০ জন বাইচাল আহত হয়েছে। তাদের উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, দহকুলা ব্রীজের কাছে বাইচের নৌকা ডুবে গেছে। তবে এতে কোন নিখোঁজ বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি। বেশ কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মহড়ার সময় বাইচের নৌকার সাথে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ, আহত ১০

আপডেট টাইম : ১০:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫