সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বানে গজারিয়ায় বিএনপির কর্মসূচি

“মাদকমুক্ত হবে বাংলাদেশ”—এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় বাউশিয়া ইউনিয়নের একটি জনপ্রিয় রেস্টুরেন্টের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি বাউশিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
র‍্যালি ও আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যুবসমাজকে রক্ষায় মাদক নির্মূলের কোনো বিকল্প নেই। তারা সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বানে গজারিয়ায় বিএনপির কর্মসূচি

আপডেট টাইম : ০৫:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬