সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক Logo চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা Logo বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার

মাদ্রাসায় পড়া কষ্টের, তাই পালিয়ে হোটেলে কাজ নিয়েছিল সেই যমজ ভাই

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া দুই যমজ ভাইকে উদ্ধার করেছে পুলিশ। মাদরাসায় লেখাপড়া কষ্টকর হওয়ায় পালিয়ে গিয়ে গাজীপুরের হোটেলে কাজ নিয়েছিল তারা।

মঙ্গলবার (৩১ মার্চ) গাজীপুর উপজেলার কালিয়াকৈর বাসষ্ট্যান্ড এলাকায় মামা-ভাগ্নে হোটেলের সামনে থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে রোববার (২৯ মার্চ) সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় তারা।

বুধবার (১ এপ্রিল) রাতে এসব তথ্য জানিয়েছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর। উদ্ধার শিশুরা হলো, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রাসেল (১১) ও রাশেদুল (১১)।

ওই দুই ছাত্রের বাবা মো. নজরুল ইসলাম বলেন, রোববার সকালে তারা বাড়ি বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে শেরনগর থেকে নিখোঁজ হয় তারা। মাদ্রাসা ও স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি। তিন দিন পর বেলকুচি থানায় সাধারণ ডায়েরি করা হয়।

ওসি ইমাম জাফর জানান, মাদরাসায় পড়াশোনা কষ্টের হওয়ায় তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিলে বলে জানিয়েছে। দুই ভাই গাজীপুর উপজেলার কালিয়াকৈর এলাকার মামা-ভাগ্নে হোটেলে গিয়ে থালা-বাসন ধোয়ার কাজ নেয়। তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার

মাদ্রাসায় পড়া কষ্টের, তাই পালিয়ে হোটেলে কাজ নিয়েছিল সেই যমজ ভাই

আপডেট টাইম : ০৯:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬