সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক আমির হোসেন সবুজ মানবাধিকার বিষয়ক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২৬ হাতে পেয়েছেন।
বাংলাদেশ মানবাধিকার সোসাইটি (Bangladesh Manobadhikar Society) কর্তৃক প্রেরিত এক আমন্ত্রণপত্রে জানা যায়, আগামী ১৩ মার্চ ২০২৬ তারিখে রাজধানীর পুরানা পল্টনের হোটেল অরনেট (থ্রি স্টার) এ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে আলোচনা সভা, ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আয়োজকদের সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মানবাধিকার সোসাইটির মহাসচিব এম. এইচ আরমান চৌধুরী স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে আমির হোসেন সবুজকে অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছিল কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি আমির হোসেন সবুজের পক্ষ থেকে তার শুভাকাঙ্ক্ষী পুরস্কারটি গ্রহণ করেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আমির হোসেন সবুজ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় তাকে এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















