সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মামদানির বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে যাবেন নেতানিয়াহু

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাকে পাত্তা না দিয়ে নিউইয়র্ক সফরে অনড় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নবনির্বাচিত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্ক ঢুকলে গ্রেপ্তার করা হবে। তবে সে কথা পাত্তা না দিয়ে নেতানিয়াহু নিউইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি নিউইয়র্কে যাবেন।

নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র মামদানির সঙ্গে কথা বলার বিষয়ে তিনি জানান, যদি মামদানি তার মন পরিবর্তন করে ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন, তবেই আলোচনা সম্ভব। মেয়র মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন যে আইসিসি-র গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিশ্বনেতারা নিউইয়র্কে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করা হবে।

হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর গাজায় নির্বিচার মানুষ হত্যার কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায় থাকার যথেষ্ট কারণ রয়েছে। তবে ইসরায়েল দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছে।

মেয়র মামদানির বক্তব্যের পরেও নেতানিয়াহুর গ্রেপ্তার কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে। কেননা নেতানিয়াহুর বিরুদ্ধে অপরাধের দায় থাকার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিল এবং আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মামদানির বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে যাবেন নেতানিয়াহু

আপডেট টাইম : ০৫:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫