সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মামা-ভাগনে মন্ত্রী, সিরাজগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মামা-ভাগনে মন্ত্রী, সিরাজগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রীসভায় আপন মামা ও ভাগনে স্থান পাওয়ায় সিরাজগঞ্জে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনভর সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে ১৫টি ওয়ার্ডে মিস্টি বিতরণ করা হয়। অপরদিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শাহজাদপুর উপজেলা বিএনপির উদ্যোগে মিস্টি বিতরণ করা হয়। এদিকে সিরাজগঞ্জ শহর ও শাহজাদপুরে আনন্দ মিছিল করে দলটির নেতাকর্মীরা।

এর আগে মঙ্গলবার বিকেলে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অপরদিকে তাঁর ভাগনে সিরাজগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর এম এ মুহিত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি স্বাস্থ্য, ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদাক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দুইজন মন্ত্রী দিয়ে তিনি সিরাজগঞ্জ জেলাকে সম্মানিত করেছেন। দুই মন্ত্রীর নেতৃত্বে উন্নত, সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সিরাজগঞ্জ গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মামা-ভাগনে মন্ত্রী, সিরাজগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আপডেট টাইম : ০৮:৫৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬