সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মারা গেলেন ৫০৯ ম্যাচ জেতা ফুটবলার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:২২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 41

স্বাস্থ্য ডেস্ক। জনতার কণ্ঠ.কম

ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমালেন আর্জেন্টিনার ফুটবলার মিগুয়েল অ্যাঞ্জেল রুসো। কোচিং ক্যারিয়ারে ৫০৯ ম্যাচ জেতা এই ফুটবলার বুধবার (০৮ অক্টোবর) ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আর্জেন্টিনা ও বোকা জুনিয়র্সস অনেকেই শোক জানিয়েছে।

রুসো শেষ বয়সেও বোকা জুনিয়র্সের কোচের পদে আসীন ছিলেন। ২১ সেপ্টেম্বর সেন্ট্রাল কোরদোবার বিপক্ষে ম্যাচের পর থেকে মেডিকেল ছুটিতে ছিলেন। ২০১৭ সালে ক্যানসার ধরা পড়লেও সেটি নিয়েই নিজের দায়িত্ব সফলভাবে পালন করে যাচ্ছিলেন তিনি। রুসোর মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে আর্জেন্টিনা লিখেছে, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মিগুয়েল অ্যাঞ্জেল রুসোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। শান্তিতে ঘুমাও, মিগুয়েল।’

১৯৮৩ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় রুসোর। জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন তিনি। অবসর নিয়ে ফেলায় ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপ জেতানোর স্কোয়াডে সুযোগ হয়নি তার। বিশ্বকাপ দলে থাকলে বিশ্বকাপ জয়ের স্বাদ ও পেতেন তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে কোচিং ক্যারিয়ারে পা রাখেন রুসো।

বোকা জুনিয়র্স, রোসারিও সেন্ট্রাল, স্যান লরেঞ্জো, ভ্যালেজ সার্সফিল্ড, আল নাসরের মতো ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন রুসো। তিন যুগের কোচিং ক্যারিয়ারে ১২৭৩টি ম্যাচে দায়িত্ব পালন করে জিতেছেন ৫০৯টি ম্যাচে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মারা গেলেন ৫০৯ ম্যাচ জেতা ফুটবলার

আপডেট টাইম : ১১:২২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫