সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

মুকসুদপুরে বিস্ফোরক আইনে আ.লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মুকসুদপুর থানা

গোপালগঞ্জের মুকসুদপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে, শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে মুকসুদপুর সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।

খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যান। পরবর্তীতে পুলিশের আরেকটি টহল দল ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টির অভিযোগে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ।

মুকসুদপুরে বিস্ফোরক আইনে আ.লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১২:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬