সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মুন্সিগঞ্জে গাঁজা গাছের চারাসহ একজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা গাছের চারাসহ দোলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম)-এর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১ মে ২০২৬) বিকেলে মুন্সিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ডিঙ্গাভাঙ্গা, গোসাইবাগ, বিনোদপুর ও উত্তর সিপাহীপাড়া এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় উত্তর সিপাহীপাড়া এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৪০)কে চারটি তাজা গাঁজার চারা গাছসহ গ্রেপ্তার করা হয়। তিনি মৃত সিদ্দিক মাদবরের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মুন্সিগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং তা আরও জোরদার করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মুন্সিগঞ্জে গাঁজা গাছের চারাসহ একজন গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৫৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬