সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মুন্সিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক সত্তোরোর্ধ্ব বৃদ্ধ

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেম আলী (৭১) নামে এক বৃদ্ধকে আটক করেছে মুন্সিগঞ্জ থানা পুলিশ।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।

আটক হাতেম আলী সরকারপাড়া এলাকার মৃত হানিফ দেওয়ানের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে’র নেতৃত্বে এসআই শিপন আলী শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় হাতেম আলীর কাছ থেকে একাধিক পোটলায় রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাতেম আলীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় পূর্বে ৭টি মাদক মামলাসহ বিভিন্ন অপরাধে আরও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মুন্সিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক সত্তোরোর্ধ্ব বৃদ্ধ

আপডেট টাইম : ০১:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬