সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ভোররাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ঘোষাইবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম) এর দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফিরোজ কবিরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই দিপঙ্কর কুন্ডু, এসআই পলাশ কান্তি রায়, এসআই কামরুল ইসলাম (পিপিএম)সহ একটি টিম অভিযানে অংশগ্রহণ করে।

অভিযানকালে মাহফুজুর রহমান (২৪) নামের এক যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শয়নকক্ষের একটি প্লাস্টিকের ওয়্যারড্রব থেকে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও ব্যবহারের বিষয়ে ব্যাপক তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬