সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মৃত্যুপথযাত্রী মামুন স্যারের পাশে দাঁড়ালেন রেজাউল করিম তারেক

মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে।
এটা আবারও প্রমানিত। রেজাউল করিম তারেক এর মতো মানবিক যুবকদের মানবিকতায় বারংবার প্রমানিত হয় মানুষ মানুষের জন্যে।  এতোদিন যে মানুষটি হাজারো দুস্থ, অসহায়, ক্ষুধার্ত ও চিকিৎসা বঞ্চিতদের মানবিক কান্ডারী হয়ে গোপনে ছিলেন তাদের পাশে। আজ সেই মানুষটি মানবতার হাত বাড়াতে ছুটে এলেন প্রকাশ্যে। বাড়িয়ে দিলেন সহায়তা ও সহমর্মিতার দু-টো হাত।  মানুষ এখনও অন্যের  বিপদ আপদে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পাশে থাকে। রেজাউল করিম তারেকের মাঝেই এটা দৃশ্যমান হয়।
মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নের মৃত্যু পথযাত্রী  একসময়ের শিক্ষার্থীদের প্রাণভোমরা ও সবার প্রিয় মামুন স্যার। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস জটিলতায় এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায়। অসুস্থ মামুন স্যারকে ফেসবুকে পোস্ট করার পর থেকেই তার পাশে থাকার ইচ্ছেমত প্রকাশ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম তারেক। হাসপাতালে চিকিৎসাধীন মামুন স্যারের পাশে দাঁড়াতে অবশেষে ছুটে গেলেন নিউ সানরাইজ আইডিয়াল স্কুলে।
আজ সোমবার, স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল কামরুজ্জামান রাসেল এর নিকট তুলে দেন মানবিক সহায়তা। সেইসাথে কন্যা সন্তানের ঈদ উপহার প্রদানেরও আশ্বাস দেন তিনি। এসময় তারেক এর মানবিকতায় মুগ্ধ হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রিন্সিপালসহ সহকারী শিক্ষকেরা।
সবশেষে, পবিত্র এই মাহে রমজানে তারেক এর মতো অন্যান্য যুবকদেরও মানবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
এসময় আক্ষেপের স্বরে প্রিন্সিপাল রাসেল বলেন, রেজাউল করিম তারেক এর মতো হাজারো প্রতিষ্ঠিত যুবকেরা বিদ্যমান এই উপজেলায়। অন্যান্য যুবকদের বিন্দু বিন্দু মানবিকতার হাজারো হাত বাড়িয়ে দিলেই একজন মামুন স্যার সুস্থ হতে পারেন সহজেই।
সেইসাথে, যারাই তার পাশে সহায়তার হাত বাড়িয়েছেন, সকলের নিকট কৃতজ্ঞতা জানান মামুন স্যার সর্বাত্মক পাশে থাকা কামরুজ্জামান রাসেল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মৃত্যুপথযাত্রী মামুন স্যারের পাশে দাঁড়ালেন রেজাউল করিম তারেক

আপডেট টাইম : ০৮:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬