সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মেয়েকে মাদ্রাসায় রেখে বাড়ি ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল গৃহবধুর

ঘটনাস্থলে উৎসুক জনতার ভীর। ছবি: জনতার কণ্ঠ

সিরাজগঞ্জ শহরের একটি মাদ্রাসায় মেয়েকে রেখে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসচাপায় আঁখি খাতুন (৩২) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিয়ারা ঘাট ঈদগাহ মাঠের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আঁখি খাতুন বিয়ারা ঘাট গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গৃহবধু আঁখি খাতুন তার মেয়েকে শহরের একটি মাদ্রাসায় রেখে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছলে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আঁখি।

তিনি বলেন, যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ চালক আশরাফুল ইসলামসহ বাসটিকে আটক করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মেয়েকে মাদ্রাসায় রেখে বাড়ি ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল গৃহবধুর

আপডেট টাইম : ০২:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬