সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ

মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, গণপিটুনিতে নিহত ছাত্রলীগ কর্মী

নিহত স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান ও ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান। ছবি: সংগৃৃহীত

ময়মনসিংহে নগর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামানকে তার মেয়ের সামনে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গণপিটুনিতে মেহেদী হাসান (৩১) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

নিহত সুরুজ জামান ময়মনসিংহ নগরীর ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে ছুরিকাঘাতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান এবং সোমবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গণপিটুনিতে গুরুতর আহত মেহেদী হাসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুরুজ জামান ও গণপিটুনিতে নিহত মেহেদী হাসনের বড় ভাই সওদাগর জাহাঙ্গীর আলম একসময় এলাকায় একসঙ্গে বালুর ব্যবসা করতেন। তারা সম্পর্কে চাচাতো ভাই। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাহাঙ্গীর আত্মগোপনে চলে যান। তবে সুরুজ জামান ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন, এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় মেয়েকে নতুন জুতা কিনে দিতে বাজারে গিয়েছিলেন সুরুজ জামান। মোটরসাইকেলে চার বছর বয়সী শিশুকন্যাকে সঙ্গে নিয়ে জুতা কিনে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, মেহেদীর নেতৃত্বে হামলাকারীরা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

এ সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুকন্যাকে রক্ষার চেষ্টা করেন সুরুজ জামান। কিন্তু হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে শেষ পর্যন্ত প্রাণ হারান তিনি। বাবার ওপর হামলা ও ছুরিকাঘাতের পুরো ঘটনাটি চোখের সামনে প্রত্যক্ষ করে শিশুটি। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সুরুজ জামানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে হত্যার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নগরীর দীঘারকান্দা এলাকার ঢাকা বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। রাত দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে রাত সাড়ে ৩টার দিকে অভিযুক্ত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে চারটি ঘর আগুনে পুড়ে যায়। ঘরের আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন মেহেদী হাসানকে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহত সুরুজ জামানের ভাগিনা ওয়াসিবুর রহমান সায়েম জানান, তার মামা এলাকার স্বেচ্ছাসেবক দলের একজন দায়িত্বশীল নেতা ছিলেন। রাজনৈতিক বিরোধের জেরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যুবলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

তিনি বলেন, ঘটনার দিন মামার সঙ্গে চার বছর বয়সী শিশুকন্যা ছিল। শিশুটির সামনেই হামলাকারীরা অতর্কিত হামলা চালিয়ে তার বুকে ছুরিকাঘাত করে। সঙ্গে ছোট্ট শিশু থাকায় মামা হামলাকারীদের প্রতিরোধ করতে পারেননি। শিশুটির চোখের সামনেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

নিহত সুরুজ জামানের ভাই নোমান কাওসার জানান, তার ভাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। এ কারণেই তাকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে সোমবার দুপুর ২টায় নিহত সুরুজ জামানের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। অন্যদিকে গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল আমিন খসরু বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মেহেদী হাসান নুরুজ্জামানকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

তিনি আরও বলেন, মেহেদী হাসানের ভাই জাহাঙ্গীর সংশ্লিষ্ট ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন এবং মেহেদী নিজেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। পরবর্তী সময়ে আরেকটি ঘটনায় ওই প্রধান অভিযুক্তের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। পুলিশের একাধিক দল ঘটনার তদন্তে কাজ করছে। আশা করছি, খুব শিগগিরই দুটি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে বিস্তারিত তথ্য জানাতে পারব।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, গণপিটুনিতে নিহত ছাত্রলীগ কর্মী

আপডেট টাইম : ০৮:১৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬