সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মোটর সাইকেলকে সাইড দিতে উল্টে গেল ট্রাক, চালক নিহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • 37

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাক উল্টে পড়ে চালক মাসুদ মোল্লা নিহত হয়েছে।

এক সড়ক দুর্ঘটনায় আব্দুল মোনেম কোম্পানির মালবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকটির হেলপার, যিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে রবিবার (৩ আগস্ট) দুপুরে, মহাসড়কের ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে।

নিহত চালক মাসুদ মোল্লা শরীয়তপুর জেলার বাসিন্দা। গুরুতর আহত হেলপার রাসেল সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার নলকা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মোনেম কোম্পানির মালবাহী ট্রাকটি ঘুড়কা থেকে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে পড়ে। এতে চালক মাসুদ মোল্লা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হেলপার রাসেল গুরুতর আহত হন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে ফেলে। আহত হেলপার রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মোটর সাইকেলকে সাইড দিতে উল্টে গেল ট্রাক, চালক নিহত

আপডেট টাইম : ০৬:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫