সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক Logo চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা Logo বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার

মোহামেডান-আবাহনীর আগের উত্তাপ দেখতে চান মির্জা ফখরুল

মোহামেডান স্পোর্টিং ক্লাবের দোর্দণ্ড প্রভাব আর নেই। ঘুমিয়ে পড়া ঐতিহ্যবাহী ক্লাবটি জেগে উঠতে চাইছে। নতুন পর্ষদ, নতুন প্রতিশ্রুতি—সেই উদ্যোগকে সাধুবাদ জানাতে আজ ক্লাব প্রাঙ্গণে হাজির হলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বেলা ১১টায় তিনি ক্লাবে পৌঁছলে নবনির্বাচিত কর্মকর্তা, সদস্য ও খেলোয়াড়রা উষ্ণ অভ্যর্থনা জানান। মতবিনিময় সভায় তিনি স্মরণ করিয়ে দেন সেই উত্তাল দিনগুলোর কথা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতীয় স্টেডিয়ামে মোহামেডান-আবাহনীর খেলা হচ্ছে, আর বাইরে আমরা উত্তেজনায় মেতে আছি—সে দৃশ্য ফের দেখতে চাই।’ লড়াই হোক মাঠে, সুস্থ প্রতিযোগিতায়—এমনটাই প্রত্যাশা তার। ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখার বিষয়েও জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, প্রধানমন্ত্রী নিজেও চান খেলাধুলা রাজনীতিমুক্ত থাকুক এবং মেধা ও যোগ্যতাই হোক মাপকাঠি।

গত ৯ মার্চ বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬ সদস্যের নতুন পর্ষদ গঠিত হয়। বিএনপি নেতা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হন। মোস্তফা কামাল ফুটবল, মাসুদুজ্জামান ক্রিকেট এবং সাজেদ এ এ আদেল হকি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। নারী বিভাগের দায়িত্বে এসেছেন নিলোফার চৌধুরী মনি।

সভায় বক্তব্য দেন সাবেক জাতীয় গোলরক্ষক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একদা মোহামেডানের জার্সিতে মাঠ কাঁপানো এই তারকা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ডাক দেন। অতীতের গৌরব ফেরাতে এবার ব্যবসায়ী ও শিল্পপতিদের সরাসরি যুক্ত করা হয়েছে ক্লাব পরিচালনায়। এখন দেখার বিষয়, কথা কতটা কাজে রূপ নেয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার

মোহামেডান-আবাহনীর আগের উত্তাপ দেখতে চান মির্জা ফখরুল

আপডেট টাইম : ১২:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬