সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

যমুনায় অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই যুবদল নেতার অর্থদণ্ড

সিরাজগঞ্জ: অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে সিরাজগঞ্জের কাজিপুরে দুই বিএনপি নেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই দণ্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মুঞ্জুর রশিদ রানা ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, উপজেলার ঢেকুরিয়া ইকোপার্ক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত মঞ্জুর রশিদ রানা ও আতিকুর রহমান আতিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সাতদিনের মধ্যে বালু উত্তোলনের সরঞ্জামাদি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, নৌ-পুলিশ, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

যমুনায় অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই যুবদল নেতার অর্থদণ্ড

আপডেট টাইম : ০৭:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫