সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

যমুনা গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ পরিচালকরা। ছবি : সংগৃহীত

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকরা। সোমবার রাত ৮টার দিকে শুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকালে সেখানে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তর প্রকাশক সালমা ইসলাম, গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত, মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম, মেহনাজ ইসলাম ও এসএম আব্দুল ওয়াদুদ। সাক্ষাৎকালে প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশসহ জিয়া পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এ ছাড়া খালেদা জিয়ার গৌরবময় দীর্ঘ রাজনৈতিক জীবনের অসামান্য অবদান তুলে ধরে কথা বলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম।

এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্মৃতিচারণ করে তার ভূয়সী প্রসংশা করেন। তিনি জানান, দেশের শিল্পোন্নয়নে নুরুল ইসলামের ব্যাপক অবদান রয়েছে। তিনি যমুনা গ্রুপের ব্যবসা বাণিজ্যের খোঁজ খবরও নেন। এ ছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যমুনা গ্রুপের মিডিয়া যুগান্তর ও যমুনা টেলিভিশনের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।

আধাঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠানে তারেক রহমানের একান্ত সচিব এ বিএম আব্দুস সাত্তার এবং সাবেক সচিব ও যমুনা গ্রুপের পরিচালক (ল্যান্ড অপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন) আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

যমুনা গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ১২:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬