সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শ্রমিক দলের ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন Logo সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান Logo গণভোটের রায় মানলে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বশক্তি নিয়ে নামবে জামায়াত Logo গোপালগঞ্জের নিরাপত্তায় ২ ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন Logo আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ Logo সিআইডি অফিসে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ কর্মী আটক Logo সিরাজগঞ্জে প্রবীণ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতুর বাড়িতে অগ্নিসংযোগ Logo ৯ জেলায় নিরাপত্তা জোরদারে ৫৩ প্লাটুন আনসার মোতায়েন Logo সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে তাবেদার রাষ্ট্র গড়ার সাহস পাবে না Logo অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

যুক্তরাষ্ট্রের ফুটবলে পারিশ্রমিকের শীর্ষে মেসি, দ্বিতীয় লেভানডফস্কি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত খেলোয়াড়দের বেতনের তালিকা অনুযায়ী, মেসির বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক দুই কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শিকাগো ফায়ারের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।

খেলোয়াড়দের সংগঠনের প্রকাশিত এই তথ্যে দেখা গেছে, গত বছরের তুলনায় আর্জেন্টাইন কিংবদন্তি মেসির নিট পারিশ্রমিক প্রায় ৮০ লাখ ডলার বেড়েছে। তবে এই অঙ্কের মধ্যে কেবল তার খেলার পারিশ্রমিকই অন্তর্ভুক্ত। বাণিজ্যিক চুক্তি বা অন্যান্য উৎস থেকে পাওয়া আয় এতে যোগ করা হয়নি।

চলতি বছরের শুরুর দিকে শিকাগো ফায়ারে যোগ দেওয়া লেভানডফস্কি এক কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার পারিশ্রমিক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। এরপর যথাক্রমে আছেন অরল্যান্ডো সিটির ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান (এক কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার), লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) দক্ষিণ কোরীয় তারকা সন হিউং-মিন (এক কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার) এবং আটলান্টা ইউনাইটেডের সুইস আন্তর্জাতিক ফুটবলার ব্রিল এমবোলো (এক কোটি ৮ লাখ ১০ হাজার ডলার)।

দলগতভাবে খেলোয়াড়দের পেছনে সর্বোচ্চ ব্যয় করা ক্লাবের তালিকায় সবার ওপরে আছে ইন্টার মায়ামি। ক্লাবটির খেলোয়াড়দের মোট নিশ্চিত পারিশ্রমিক পাঁচ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার। এ তালিকায় দ্বিতীয় স্থানে শিকাগো ফায়ার (চার কোটি ১২ লাখ ৯০ হাজার ডলার), তৃতীয় আটলান্টা ইউনাইটেড (তিন কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার), চতুর্থ লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (তিন কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার) এবং পঞ্চম স্থানে রয়েছে এলএএফসি (তিন কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার)।

অন্যদিকে, লিগে সবচেয়ে কম পারিশ্রমিক দেওয়া ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়ন। যাদের মোট ব্যয় এক কোটি ২৬ লাখ ৪০ হাজার ডলার। সর্বনিম্ন ব্যয়ের তালিকায় এর পরই আছে স্পোর্টিং কানসাস সিটি (এক কোটি ৩৩ লাখ ডলার) ও ডিসি ইউনাইটেড (এক কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার)।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিক দলের ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের ফুটবলে পারিশ্রমিকের শীর্ষে মেসি, দ্বিতীয় লেভানডফস্কি

আপডেট টাইম : ০৬:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬